Wednesday , 12 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 10:25 pm

অপরাধচিত্র ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।
১২ আগস্ট বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
এ সময় উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সম্পৃক্ততা আরো গভীর করার উপায় নিয়েও আলোচনা হয়।
মানবসম্পদ খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে হুমায়ুন কবির মালদ্বীপকে বাংলাদেশি নাগরিকদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার অনুরোধ জানান।
দুই পক্ষই বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সিনিয়র সহকারী সচিব হলেন ১৫ জন

যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: রেলওয়ে উপদেষ্টা

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

হারিছ চৌধুরীর পরিচয় শনাক্তে বাবা-মেয়ের সিমেন সংগ্রহ

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না: মোহাম্মদ ফরাসউদ্দীন

কুমিল্লায় নারীসহ সড়কে নিহত ৫

নওগাঁয় ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

এবার রবীন্দ্রনাথের গল্পের নায়িকা দীঘি

তাড়াশে নিজ বাসায় মিললো বাবা-মা-মেয়ের গলাকাটা লাশ