Friday , 14 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নেত্রকোণায় গোরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিবেদক
Newsdesk
August 14, 2026 7:14 pm

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে বিরোধ আধিপত্য বিস্তার নিয়ে এলাকাবাসীর দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দোকানপাট ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

​শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
​স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানে এলাকার কয়েকটি গ্রামের মানুষ মারা গেলে দাফন করা হয়। প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে ‘পোনেশ্বর-আমগড়া কবরস্থান’ হিসেবে এটি পরিচিতি পেয়ে আসছে। এ অবস্থায় একটি পক্ষ দাবি করে—যেহেতু কয়েকটি গ্রামের মানুষকে এখানে দাফন করা হয়, তাই কবরস্থানটির নাম হতে হবে ‘সার্বজনীন গোরস্থান’। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমগড়া এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আমগড়া বাজারের বেশকিছু দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের মানুষজন পোনেশ্বর ও হররামে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়।
​স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করান।
​কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এম. এম. এস. মাটি জানান, দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষে আহত ৫৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোণা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
​কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

সর্বশেষ - রাজনীতি