Friday , 14 August 2026 |
শিরোনাম:

অফিসার্স ক্লাবে প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

নিরাপত্তাহীনতায় চরম আতঙ্ক কক্সবাজার সদর হাসপাতালে ২০ দিনে দুই শিশু চুরি

প্রধান বন সংরক্ষকের প্রভাব বিস্তার : চট্টগ্রাম অঞ্চলে এফজি কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নামে চলছে একচ্ছত্র শাসন!

রোহিঙ্গা ক্যাম্পে সংসদীয় কমিটি: প্রত্যাবাসনে কূটনীতি ও বিকল্প অর্থায়নে জোর সরকারের

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

দুর্গাপূজার নিরাপত্তায় উখিয়া টেকনাফে পূজামণ্ডপ পরিদর্শন, বিজিবির নজরদারি জোরদার

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রতিবেদক
Newsdesk
August 14, 2026 10:28 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

এদিকে ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সকল প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার ও ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবে। তাদের পাশাপাশি সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি ও সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবে। এ ছাড়াও সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে।

আরও জানানো হয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন থাকবে। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় মোতায়েন থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জামদানি গাঁথা

বিদ্যুৎ, জ্বালানি খাতে পাঁচ বছরে দরকার ৩০ বিলিয়ন ডলার: প্রতিমন্ত্রী

বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে: রিজভী

সবজির বাজারে আগুন, মাছের দামও চড়া

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত : প্রশ্ন রিজভীর

পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

মোহাম্মদপুরে আসাদুল হত্যা: নেপথ্যে মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব

মেট্রোরেলে দুর্ঘটনা: নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ও চাকরির ঘোষণা

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

কমলাপুরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল: উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত