Saturday , 15 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
August 15, 2026 3:31 pm

অপরাধচিত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। তিনি ১৫ আগস্ট শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধাপ্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে ‘আইবাস++’ এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়ার জট কাটাতে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেক প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অপরাধীদের মধ্যে কোনও অনুশোচনা নেই : অ্যাটর্নি জেনারেল

ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় : টিআইবির গবেষণা

‘অশ্লীলতার’ অভিযোগ, সরিয়ে নেওয়া হলো নোরার গান

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার

প্রশাসনিক হস্তক্ষেপ থেকে মব ভায়োলেন্স: বিতর্কের শীর্ষে রাকসু জিএস আম্মার

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ বাংলাদেশের অবস্থান ৫৩তম

সংবিধান সংস্কারে ৭ দফা দাবি ১১ দলীয় ঐক্যের

র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আটক ৬

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী