Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিগত সময়ে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মঈন খানের

প্রতিবেদক
Newsdesk
August 23, 2026 5:07 pm

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।

তিনি বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৭ বছরের ‘অব্যবস্থাপনার’ কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, আমার মূল লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে৷

তিনি বলেন, দেশে প্রায় ৫০টি মন্ত্রণালয় রয়েছে। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলোর তুলনায় ব্যতিক্রম। কারণ, সরকারের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা এবং এই মন্ত্রণালয় সরাসরি জনগণের সঙ্গে কাজ করে। স্থানীয় সরকারব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সঠিকভাবে কাজ করলে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনাও কার্যকর হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের কাছে সঠিকভাবে সেবা পৌঁছে দিতে পারলে এর সুফল পুরো দেশ ও সরকার পাবে বলে মন্তব্য করেন মঈন খান।

কর্মকর্তাদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “সরকার অত্যন্ত ক্ষমতাশালী হলেও এই ক্ষমতা সরকারের নিজস্ব নয়। জনগণই এ ক্ষমতার উৎস। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, তারাই সরকার পরিচালনা করেন। জনগণের দেওয়া সেই ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের সচ্ছল মানুষ নিজেদের অনেক প্রয়োজন নিজেরাই পূরণ করতে পারেন। কিন্তু দরিদ্র মানুষ সরকারি সহায়তা ও সেবার ওপর বেশি নির্ভরশীল। তাই তাদের অধিকার ও প্রয়োজন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বিগত ১৭ বছরের ‘অব্যবস্থাপনায়’ দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মত উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেন নতুন স্থানীয় সরকারমন্ত্রী।

এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে একটি ‘গুরুদায়িত্ব’ হিসেবে বর্ণনা করে মঈন খান বলেন, জনগণের সঙ্গে মিশে, তাদের কাতারে দাঁড়িয়ে এবং প্রতিমন্ত্রীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশের সেবা করতে চান।

এ সময় অতীতে বিচার বিভাগের স্বাধীনতা ‘ক্ষুণ্ন’ হওয়ার অভিযোগও করেন মন্ত্রী।

তিনি বলেন, তখন বিচারকদের স্বাধীনভাবে রায় লেখার সুযোগ ছিল না। মন্ত্রণালয় থেকে রায় লিখে দেওয়া হত। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের কাছে কার্যকরভাবে সেবা পৌঁছে দিতে চাই।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মধুমতির ভাঙনে বিলীন তিন গ্রামের প্রবেশের রাস্তা

রমজানে ডিম-মুরগির দাম কমাতে চাঁদাবাজি বন্ধের দাবি

৭ জানুয়ারি নির্বাচন নয় শুধু ফলাফল ঘোষণা হবে : ড. মঈন খান

সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

বৃক্ষরোপণ ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শ্রমজীবী মানুষ হিসেবে বঞ্চনার শিকার বাংলাদেশের সাংবাদিকরা : কাদের গনি

চিকিৎসকদের সব কর্মসূচি প্রত্যাহার, সারা দেশে পুরোদমে চলবে চিকিৎসাসেবা

বৃষ্টি ও সরবরাহসংকটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Share via
Copy link