Thursday , 10 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টেকনাফে ভাসমান বস্তা থেকে ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিবেদক
Newsdesk
September 10, 2026 12:27 am

টেকনাফ প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে নৌকায় করে ইয়াবা পাচারের সময় ১৪ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা
​বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তের সুইচ গেট সংলগ্ন এলাকায় ৬৪ বিজিবি (উখিয়া ব্যাটালিয়ন)-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সুইচ গেট এলাকায় অবস্থান নেন। একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামানোর সংকেত দেওয়া হয়। নৌকায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। প্রথমে নৌকার ভেতরে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণে দেখা যায়—নৌকার সাথে দড়ি দিয়ে বাঁধা কয়েকটি বস্তা পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১৪০টি কার্টন থেকে মোট ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
​উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গত দুই সপ্তাহ ধরে বড় একটি চালান প্রবেশের তথ্যে সীমান্তে নজরদারি ও প্রযুক্তিনির্ভর টহল বাড়ানো হয়েছিল। চোরাকারবারিরা রাতে সুবিধা করতে না পেরে দিনে জেলের ছদ্মবেশে পানিতে বস্তা ভাসিয়ে অভিনব কৌশলে এই চালানটি পাচারের চেষ্টা করছিল।
তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রায় ১ কোটি ৪৩ লাখ ইয়াবা জব্দ এবং ২৪৩ জন আসামিকে আটক করেছে। মাদকের পাশাপাশি জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধেও বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
​আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত