Friday , 11 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
Newsdesk
September 11, 2026 2:48 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর যাত্রাবাড়ী ছনটেক এলাকায় মোবাইল নিয়ে দ্বন্দ্বে রাব্বী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ছনটেক স্বপ্ন সুপার সপের সামনে প্রধান রাস্তার উপর এই ঘটনা ঘটে।

নিহত রাব্বীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। তিনি ওই এলাকার হারুন অর রশীদের ছেলে। যাত্রাবাড়ী গোবিন্দপুর এলাকায় থাকতো।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অতনু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে রাস্তায় দুই যুবকের সঙ্গে রাব্বীর মোবাইল নিয়ে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে রাব্বীর বুকে ছুরিকাঘাত করে দুই যুবক পালিয়ে যায়। এতে রাব্বী ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

তিনি জানান, নিহত রাব্বীর নামে কদমতলি থানায় দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মা- মেয়েকে হত্যা ও ধর্ষণের মামলায়১ আসামির মৃত্যুদন্ড।।

রোহিঙ্গাদের জন্য নতুন করে ২০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

হঠাৎ ফেসবুক ডাউন

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু, আহত ৩

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই

টেকনাফে জামাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, আহত অন্তত ২০

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি, ‘কারেন্ট জসিম’ গ্রেফতার