ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিনে দুই কন্যাসন্তানকে রেখে স্ত্রী কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন—এমন অভিযোগ করেছেন প্রবাসী রিয়াজ নামে এক ব্যক্তি। তার দাবি, স্ত্রী চলে যাওয়ার সময় তার কষ্টার্জিত জমানো টাকা-পয়সা ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন।
রিয়াজের অভিযোগ, স্ত্রী চলে যাওয়ার পর থেকেই তার দুই অবুঝ কন্যাসন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কথিত প্রেমিকের বিভিন্ন ছবি ও তথ্য ব্যবহার করে এ হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
প্রবাসে থাকায় সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন রিয়াজ। তার ভাষ্য, তিনি বিদেশে থাকায় সরাসরি সন্তানদের পাশে থাকতে পারছেন না। ফলে যেকোনো সময় তাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, সন্তানদের কোনো ক্ষতি হলে এর দায় কার, তা এখনই তদন্ত করে বের করা জরুরি।

দুই কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি সহযোগিতা কামনা করেছেন তিনি। একই সঙ্গে স্ত্রী ও কথিত প্রেমিকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন প্রবাসী রিয়াজ।

















