Thursday , 1 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নসিহত করার আগে ‘গুপ্ত দল’কে নারী নির্যাতনের ঘটনা সামাল দিতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
October 1, 2026 7:19 pm

ফেনী প্রতিনিধি :

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি গুপ্ত রাজনৈতিক দলের নেতারা আমাদের নসিহত করছে— আপনারা এটা করেন, আপনারা ওটা করেন। আজকে এখানে হাজারো লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন, তারপর অন্যকে কিছু বলতে আসেন।

এ নিয়ে তিনি আরও বলেন, তাদের কিছু সদস্য নারীদের ওপর নির্যাতন করছে। এ নিয়ে তদন্ত চলছে। তাই আমি কোনো মন্তব্য করব না। তবে মানুষ বলে, তাদের এক নেতা শুধু নির্যাতন করেই ক্ষান্ত হননি। একটা মানুষের জীবনাবসান করে দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশেসরকারপ্রধান এসব কথা বলেন।

বিরোধীদলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা (জামায়াত) মানুষকে বিভ্রান্ত করে কিছু আসনে জিতেছে। এরপর ধরাকে সরা জ্ঞান করছে। দেশে অরাজকতা তৈরির চক্রান্ত করছে। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল, কীভাবে তারা মা–বোনকে নির্যাতন করেছে, তা সবাই জানে। তারা এখন আবার অরাজকতা ও নারী নির্যাতনের পথ বেছে নিয়েছে।

এ সময় তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের বিষয়ে বলেন, দুই-আড়াই বছর আগে এখানে বড় বন্যা হয়েছিল। এই ব্রিজের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল সেই বন্যায়। এমন বন্যা প্রতিরোধেই আমাদের এই উদ্যোগ। এটি আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি।

সর্বশেষ - জেলার খবর