Monday , 5 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
October 5, 2026 2:23 pm

অপরাধচিত্র ডেস্ক : বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
৫ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টার পর শত শত অটোরিকশাচালক প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অটোরিকশাচালকরা জানান, ব্যাটারি চার্জ দেওয়ার স্থানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সড়কে অভিযান পরিচালনার নামে চালকদের হয়রানি বন্ধ এবং ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান আন্দোলনকারীরা।
অটোচালক সাইফুল ইসলাম বলেন, ‘যেখানে সড়ক আছে, সেখানে অটো চলবে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।’
এদিকে কর্মসূচির প্রভাবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে যায়। রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা প্রায় চলাচল করেনি।
বিক্ষোভকে কেন্দ্র করে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকরা জড়ো হতে থাকেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

যাদুকাটায় বালু খেকোদের থাবা : হুমকিতে শিমুলবাগানসহ ২০ গ্রাম

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা

সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দের আদেশ

চকরিয়ায় অস্ত্রের আস্তানা, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার”

কক্সবাজারে চার কেজির বেশি হেরোইন জব্দ

সীতাকুণ্ডে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

আসামি বিদেশে, আরেক ব্যক্তিকে হাজির করে জামিন জালিয়াতি : আইনজীবীসহ ২ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেড আই খান পান্না