Tuesday , 17 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ৫

প্রতিবেদক
Newsdesk
November 17, 2026 4:46 pm

জাফর আলম, কক্সবাজার ব্যুরো ও আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় পাঁচ যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন পাচারচক্রের সদস্যরা।সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধাররা হলেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহাম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), একই উপজেলার দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে।

এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তির অবস্থান দেখতে পায়। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকাকে ঘাটের দিকে আসতে দেখে টহল দল সেটিকে ধাওয়া করে।একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। একইসঙ্গে সমুদ্রতীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যান।

এ সময় ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশে ওই স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন,মানবপাচার ও অন্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর।

সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

এ দিকে উদ্ধার হওয়া পাঁচ ভুক্তভোগীর বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।

সর্বশেষ - জেলার খবর