মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ডিবি ও টংগীবাড়ী পুলিশের অভিযানে ইয়াবাসহ ০২ জন আসামী গ্রেফতার করেছে। ঘটনা ১ঃ গতকাল ১৬ নবেম্বার ২০২৬ খ্রি রাতে ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি এর এসআই নিঃ খায়রুল বাশার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে লৌহজং থানাধীন কনকসার সাকিনস্থ দিদার সিকদার এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ১.লাভলী বেগম স্বামী- দিদার সিকদার ও ২. বাঁধন সিকদার পিতা- মৃত দিদার সিকদার উভয় সাং- কনকসার লৌহজং জেলা- মুন্সীগঞ্জদ্বয় ৫৩ গ্রাম গ্রাম গাঁজা ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ঘটনা-২ঃ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে গতকাল ১৬.১১.২০২৬ সোমবার টংগীবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকালে কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খান (৪৩), পিতা- মৃত হেদায়েত উল্লাহ খান ওরফে হেদু খান, সাং- উত্তর মুলচর, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ’কে ৩৪ (চৌত্রিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সর্বমোট (৫৩+৩৪)= ৮৭ পিস ও গলিত অবস্থায় ০৫ গ্রাম ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


















