Tuesday , 17 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মুন্সিগঞ্জ শ্রীনগরে বিদেশি পিস্তলসহ বিকাশ গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
November 17, 2026 9:18 pm

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত খালেদ হাসান বিকাশ মোড়লকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, একটি এয়ারগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিকাশ মোড়ল দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ও পার্শ্ববর্তী ঢাকার দোহার থানায় মোট ১৪টি মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পর আত্মগোপনে থাকতেন। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি করছিল শ্রীনগর থানা পুলিশ।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমান ও তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিল্টন দত্তের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই গণেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম:

একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন।পিস্তলের তিন রাউন্ড গুলি।একটি দেশীয় তৈরি এয়ারগান।একটি স্টিলের দেশীয় তৈরি পাইপগান।চার রাউন্ড শর্টগানের কার্তুজ (তিনটি সীসার ও একটি রাবারের)।দুটি স্টিলের পাইপ।অস্ত্র বহনের একটি কালো রঙের ব্যাগ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত