Monday , 12 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ওজন কমিয়েও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি অভিনেত্রী

প্রতিবেদক
Newsdesk
October 12, 2026 6:28 pm

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী রাধিকা মদন। সমালোচনা থেকে মুক্তি পেতে ওজন কমানোর দিকে আরও মনোযোগী হন। একপর্যায়ে অতিরিক্ত ওজন কমাতে গিয়ে শারীরিকভাবেও প্রভাবিত হন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু ওজন কমিয়েও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যারা একসময় তাকে মোটা বলে কটাক্ষ করেছিলেন, তারাই পরে তার অতিরিক্ত রোগা হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন।

একসময় রাধিকার উপলব্ধি হয়, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীরের ওপর এমন চাপ নেওয়ার কোনো অর্থ নেই। কারণ, সমালোচনা করতে যারা অভ্যস্ত, তাদের সন্তুষ্ট করা কঠিন। এরপর থেকেই শারীরিক গড়নের চেয়ে সুস্থ থাকার ওপর গুরুত্ব দিতে শুরু করেন অভিনেত্রী। নিজের শরীর নিয়ে অন্যের মন্তব্যকে জীবনের নিয়ামক হতে না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে, সম্প্রতি মা হওয়ার পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা দেখা গেছে। মাতৃত্ব থেকে অভিনয় বিভিন্ন ক্ষেত্রেই নারীর শরীর যেন অন্যের বিচার করার বিষয় হয়ে দাঁড়ায়।

তবে সৌন্দর্য কোনো নির্দিষ্ট ওজন কিংবা শারীরিক গড়নের মাপকাঠিতে সীমাবদ্ধ নয়। রাধিকা মদনের অভিজ্ঞতা যেন সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এলো।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত