Wednesday , 14 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 14, 2026 5:19 pm

‎নিজস্ব প্রতিবেদক :

বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আবু সালেহ আসামি সুলতান মোহাম্মদ মনসুরকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তাঁকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের ১ নম্বর সড়কের মাথা থেকে কয়েকজন ব্যক্তি মুশফিকুর রহমান আবিরকে (২৮) গাড়িতে তুলে নিয়ে মারধর করেন। পরে তাঁকে হাজারীবাগের একটি ট্যানারির গুদামে আটকে রেখে মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এজাহারে অভিযোগ করা হয়, তাঁর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার পর ৫ ডিসেম্বর সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এজাহারে ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় হামলা, গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জের অভিযোগও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের ইন্ধন ও নির্দেশনা থাকার অভিযোগ আনা হয়। শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে মুশফিকুর রহমান আবির মামলাটি করেন।

এজাহার অনুযায়ী, ২০২২ সালে হাজারীবাগ থানায় মামলা করার চেষ্টা করেও সাড়া না পেয়ে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করেন তিনি।

 

সর্বশেষ - জেলার খবর