Tuesday , 27 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আনোয়ারের,

প্রতিবেদক
Newsdesk
October 27, 2026 3:52 pm

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব টেকনাফ: কক্সবাজারের টেকনাফের হ্নীলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন সোমবার ২৭ অক্টোবার সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা মৌলভীবাজার দক্ষিণ রাস্তার মাথায় দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার নুরুল হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন রবিউল ও সোহাগ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঝিমংখালী থেকে হ্নীলাগামী একটি মোটরসাইকেল এবং হ্নীলা থেকে খারাংখালীগামী আরেকটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। সড়কে থাকা একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আনোয়ারকে উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ারে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে আনোয়ারের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিন ভাই ও তিন বোনের মধ্যে আনোয়ার ছিলেন ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বড় ভাই ঢাকায় যাওয়ার সময় আনোয়ারকে মোটরসাইকেলের চাবি না দেওয়ার জন্য নিষেধ করে যান। তবে আগের রাতে ভাবির কাছ থেকে চাবি নিয়ে তিনি মোচনী অ্যারেনা ফুটবল মাঠে ফুটবল খেলতে যান। পরদিন সকালে এক বন্ধুকে নিয়ে আসার জন্য ভাবির কাছে মোটরসাইকেলের চাবি চান। এ সময় আজকের পর আর চাবি নেবেন না—এমন কথা দিয়ে শেষবারের মতো মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে ওঠে।

ভাবিকে দেওয়া তাঁর সেই কথাই এখন পরিবারের সদস্যদের কাছে বেদনাবিধুর স্মৃতি হয়ে রইল।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সজিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পৌঁছানোর আগেই মোটরসাইকেল দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। দুর্ঘটনায় আনোয়ার হোসেন হাসপাতালে মারা গেছেন এবং রবিউল ও সোহাগ নামে আরও দুজন আহত হয়েছেন বলে তিনি জানান।

নিহতের পারিবারিক সূত্র জানায়, স্থানীয়ভাবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বড় ভাই ঢাকা থেকে ফিরলে সোমবার বিকেল অথবা সন্ধ্যায় আনোয়ারের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সব বিষয়ে ঐক্যমত্য সম্ভব নয় : আমীর খসরু

প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এমপি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জেনারেল আজিজ ও তার ভাইদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে ‘জিপিএমএস’ পদ্ধতি চালু

দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে যা বললেন মুজিবুল হক চুন্নু

নির্বাচনের জন্য তাড়াহুড়া করা উচিত নয়: জামায়াত