Thursday , 26 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সব বিষয়ে ঐক্যমত্য সম্ভব নয় : আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
June 26, 2025 10:12 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব বিষয়ে ঐক্যমত্য না হলেও যেসব বিষয়ে ঐক্য হবে, সেগুলো মেনে সংস্কারের পথে যেতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ও দর্শন থাকে, তাই সব বিষয়ে একমত হওয়ার সুযোগ নেই। তবে যে বিষয়গুলোতে ঐকমত্য তৈরি হবে, সেগুলো মেনে সংস্কার কার্যকর করা উচিত। আর যেসব বিষয়ে ঐক্য হবে না, তা আগামী নির্বাচনে জনগণই তাদের রায় দেবে এবং পরবর্তী সংসদে আলোচনার মাধ্যমে সুরাহা হবে।

তিনি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণায় বিচার বিভাগের রায়ের প্রসঙ্গ টেনে বলেন, কমিশনও সেই রায় অনুমোদন দিয়েছে। সুতরাং, আইনগতভাবে ইশরাকের মেয়রের দায়িত্ব গ্রহণের কথা এবং বিএনপি সরকারের এ বিষয়ে পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে আমীর খসরু বলেন, লিয়াজোঁ কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পর সমমনা দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

নীলফামারীতে দুই সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যাচেষ্টা

৭ কলেজের শিক্ষার্থীদের বাস বন্ধ ও থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনেক রাজনৈতিক দলের অ্যাজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই: ইফতেখারুজ্জামান

আসছে ‘বড় খবর’:ককরোচ পার্টির সঙ্গে ভারত সরকারের বৈঠক সম্পন্ন

ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, স্টেশনগুলোতে যাত্রীচাপ

রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও শেষ হয়নি মামলার বিচার

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড