Tuesday , 3 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
November 3, 2026 12:25 am

কক্সবাজার ব্যুরো:কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমদ নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রশিদ আহমদ রেললাইন ধরে হেঁটে মেয়ের বাড়ি মোহছনিয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি পহরচাঁদা এলাকা অতিক্রম করছিল। পেছন দিক থেকে ট্রেন আসার বিষয়টি খেয়াল না করায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত