Sunday , 8 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত.

প্রতিবেদক
Newsdesk
November 8, 2026 9:31 pm

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া: সকাল ৬ টা থেকে টানা সড়ক ও রেলপথ অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলনকারীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে অবরোধ তুলে নেন তারা। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলও উপস্থিত থাকবেন। বৈঠকে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।

বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, বিএনপি নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে সকাল ৬টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

সকালে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি সড়কপথেও যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।এ সিদ্ধান্তের পর থেকেই বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের দাবি, ছয়টি গ্রাম পুনরায় বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগ থেকে সরে আসতে হবে। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রোববার সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে নামেন তারা।অবরোধ স্থগিতের পর সংশ্লিষ্ট সড়ক ও রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনকারীরা পুনরায় কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ - জেলার খবর