Friday , 13 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। কার্যালয় ভাঙচুর।

প্রতিবেদক
Newsdesk
November 13, 2026 10:19 pm

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া কয়েকটি দোকানপাটও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাটেও ভাঙচুর চালানো হয়।

এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন পক্ষ থেকে অভিযোগ জানানো হয়নি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত