Sunday , 22 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মোহনপুরে শেফালী হত্যায় রাজ্জাক আটক

প্রতিবেদক
Newsdesk
November 22, 2026 4:01 pm

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে শেফালী বেগম (৪২) নামে এক নারী হত্যার ঘটনায় আঃ রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক রাজ্জাক একই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

আজ ২২ নভেম্বর ​রোববার সকালে মোহনপুর থানা-পুলিশ ও এসআরবি (SRB) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

​এর আগে করিষা গ্রামে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হয়। পরবর্তীতে তদন্তের অংশ হিসেবে বিভিন্ন দিক চুলচেরা বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

​আটকের বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করএ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত