Monday , 23 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আদালতের রায় অমান্য করে ফুলপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
November 23, 2026 6:24 pm

তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে আদালতের রায়ের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জমি রক্ষা ও সম্ভাব্য সংঘাত এড়াতে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুস ছোবহান নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের কুলিরকান্দা গ্রামের বাসিন্দা আব্দুস ছোবহানের বসতবাড়ির পাশে ৭.২৫ শতাংশ জমি রয়েছে। জমিটি তাঁর ক্রয়কৃত বলে দাবি করেছেন তিনি। ওই জমি নিয়ে প্রতিবেশী মৃত কেরামত আলীর ছেলে নিয়ামত আলী এবং তার ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সিনিয়র সহকারী জজ আদালত, ফুলপুরে মামলা দায়ের করা হয়। গত ৩ আগস্ট ২০২৫ তারিখে আদালত বাদীপক্ষের পক্ষে রায় ও ডিক্রি ঘোষণা করেন। পরবর্তীতে বিবাদীপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও ১৫ অক্টোবর ২০২৬ তারিখে আদালত আপিলটি নামঞ্জুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আব্দুস ছোবহানের অভিযোগ, আদালতের রায় ও ডিগ্রির পরও প্রতিপক্ষরা বিরোধপূর্ণ জমিতে ইট, সুখি, বালু ও সিমেন্ট দিয়ে পাকা ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এতে জমি দখলকে কেন্দ্র করে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ও সংঘাতের আশঙ্কা করছেন তিনি।

এ অবস্থায় জমির মালিকানা ও আদালতের রায় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
তবে এ বিষয়ে বিবাদী নিয়ামত হোসেন এর ছেলে দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন “আমি আমার জায়গাতেই কাজ শুরু করেছি।

এই জমির কাগজ আমার পক্ষে রয়েছে। কিন্তু ওনাদের পক্ষে কীভাবে আদালত রায় দিয়েছে তা আমার বৌধকম্য নয়। তা নিয়ে আমি আপিল করেছি।”

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, বিরোধপূর্ণ ও আদালতের নিষেধাজ্ঞা আরোপ হওয়া জমিতে কাজের খবর পেয়ে ইতিমধ্যে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে এসেছে তিনদফায়।

এরপরেও আবার পুলিশ পাঠানো হয় এবং নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়। প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো কঠোর তম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জেলার খবর