Wednesday , 25 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অবশেষে গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি

প্রতিবেদক
Newsdesk
September 25, 2024 5:45 pm

গাজীপুর প্রতিনিধি :

টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ শেষে গাজীপুর শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। দাবিদাওয়া মেনে নেওয়ায় খুশি সাধারণ শ্রমিকরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানা খোলায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে চলমান সংকটের সুরাহা হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকপক্ষের মাঝে। তবে আজও গাজীপুরে ১৪টি কারখানা বন্ধ রয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, গাজীপুরে সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২৬৩৩টি। অনিবন্ধিত কারখানা আছে ৪০০-৫০০টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। সম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গাজীপুর শিল্পাঞ্চলে বিরাজ করছিল অস্থিরতা। তবে মঙ্গলবার তাদের ১৮ দফা দাবি মেনে নেওয়ায় স্বস্তি ফিরেছে।

সাদমা গ্রুপের চেয়ারম্যান সোহেল রানা বলেন, চলমান সংকটের সুরাহা হওয়ায় পোশাক শিল্পে স্বস্তি ফিরেছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পোশাক কারখানার কর্ম পরিবেশ যেকোনো মূল্যে স্থিতিশীল রাখতে প্রতিজ্ঞাবদ্ধ শ্রমিক ও মালিকপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গাজীপুরে আজ ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ায় তারা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি রেসপন্স টিম গঠনের প্রস্তাব সিপিডির

সাবেক সচিব জাহাংগীর কারাগারে

গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন: বাকের মজুমদার

ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি, অনিয়ম তদন্তে নির্দেশনা

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন যারা

অক্টোবরে বিমানবন্দর এলাকায় ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

ভারতীয় ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

নাফিজ সরাফাত পরিবারের বাড়ি, জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ