Thursday , 26 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নাটোরের বড়াইগ্রামে ছাগলের হাটে শ্রমিক দল নেতার চাঁদাবাজি।

প্রতিবেদক
Newsdesk
November 26, 2026 10:52 am

নাহিদ হাসান জেলা প্রতিনিধি (নাটোর)

নাটোরের বড়াইগ্রামে পরিবহন শ্রমিক সংগঠনের নামে ছাগলের হাট থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে পৌর শ্রমিক দলের নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই চাঁদা আদায় হলেও এ ব্যাপারে দল বা সংগঠন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি নাটোর ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের লক্ষ্মীকোল শাখার সাধারণ সম্পাদক এবং বড়াইগ্রাম পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল আলী জানান, ট্রাকে মাল বোঝাই করার পর সংগঠনের চালান দিয়ে ৩০০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। এর বাইরে কোনো টাকা তোলার নিয়ম নেই।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রাজ্জাক মোড় ও থানা মোড় এলাকায় প্রতিদিন ৪০০-৫০০ ছাগল বেঁচাকেনা হয়। ব্যবসায়ীরা ছাগলগুলো কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠান। অভিযোগ, নাটোর ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নাম ব্যবহার করে ট্রাকের ছাগলপ্রতি ৪ টাকা করে চাঁদা আদায় করা হয়। এই চাঁদার কোনো রসিদ দেওয়া হয় না। এর মধ্যে রাজ্জাক মোড়ে সাখাওয়াত হোসেন এবং থানা মোড়ে আব্দুস সালাম নামের দুই ব্যক্তি চাঁদার টাকা তুলে মাসুদ রানাকে দেন।

এর বাইরেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে মাসুদ রানার বিরুদ্ধে। স্থানীয় এক ট্রাকচালক বলেন, আমার একটি গাড়ি আছে। প্রতি মাসে মাসুদ রানাকে ১ হাজার টাকা দিতে হয়। কোনো অনুষ্ঠান থাকলে আরও বেশি টাকা দিতে হয়।

ছাগল ব্যবসায়ী সমিতির নেতা রমজান আলী জানান, হাটে মাসুদ রানার নামে ছাগলপ্রতি ৪ টাকা করে নেওয়া হয়।

সংগঠনের লক্ষ্মীকোল শাখার সভাপতি আনছার আলী বলেন, আমাদের সংগঠনের নামে এভাবে কোনো টাকা তোলা হয় না। মাসুদ রানা টাকা তুলছেন বলে আমরা জেনেছি। বিষয়টি আমি জেলা কমিটিকে জানিয়েছি, দেখি তারা কী ব্যবস্থা নেয়।

অভিযোগের বিষয়ে মাসুদ রানা বলেন, চালানের মাধ্যমে তুললে অনেক টাকা হয়। তাই রসিদ ছাড়াই টাকা তোলা হয়। রসিদ চাইলে অবশ্যই দেওয়া হবে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৭১-এর বিতর্কিত উত্তরাধিকার থেকে আজকের বিতর্ক—জামায়াতের এমপি গাজী নজরুলকে ঘিরে নারী ও নৈতিকতার প্রশ্ন

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান

৮ দিনের রিমান্ডে হাসান সারওয়ার্দী

আরভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শন করেন প্রাণিসম্পদ উপদেষ্টা

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর : ইশরাকের দাবি গুজব

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ সরকারের, শুরুতে ৫ জেলা

যাদুকাটায় বালু খেকোদের থাবা : হুমকিতে শিমুলবাগানসহ ২০ গ্রাম

সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ পরিদর্শনে টুরিস্ট পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম