Friday , 18 February 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রাথমিকে সশরীর ক্লাস ১ মার্চ থেকে

প্রতিবেদক
Newsdesk
February 18, 2022 8:11 am
প্রাথমিকে সশরীর ক্লাস ১ মার্চ থেকে

প্রাথমিক স্কুলে আগামী ১ মার্চ মঙ্গলবার সশরীরের ক্লাস শুরু হচ্ছে। তবে ক্লাস হবে সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এর আগে গত বুধবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়। তখন জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতে আরও প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ক্লাস হবে আগের মতো স্বল্প পরিসরেই। আর যে শিক্ষার্থীরা করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে যাবে। বাকিদের দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইন ও টেলিভিশনেই পাঠদান হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকে ক্লাস হবে সীমিত পরিসরে। অর্থাৎ প্রতিদিন প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে না। সপ্তাহের নির্ধারিত একেক দিন একেক শ্রেণির ক্লাস হবে। আবার সবই হবে স্বাস্থ্যবিধি মেনে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতেই এ সিদ্ধান্ত বলে জানান তিনি।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। অমিক্রনের দাপটে নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ : বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ

মানিক মিয়ার অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১২

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

কটিয়াদীতে বাসের চাপায় ২ স্কুলছাত্র নিহত

মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচন ‘অনুসন্ধান কমিটি’ গঠন

গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল

ধর্ষক শাকিল বাদ পড়ছে একাত্তর ও বিজেসি থেকে !

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আওয়ামী ভূতের আছর : বহাল তবিয়তে দুর্নীতিবাজ ডা. শাহানা জাফর