শুক্রবার , ১৩ মে ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

প্রতিবেদক
Newsdesk
মে ১৩, ২০২২ ৭:৩৪ পূর্বাহ্ণ
নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি হান্টার কলেজের শিক্ষার্থী জিনাত হোসেনকে (২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় ছিনতাইকারীরা। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী নিউইয়র্কে ব্রহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শালিকার মেয়ে বলে জানা গেছে। জিনাত বাবা-মাসহ নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।
জিনাতের খালু ডা. এনামুল হক জানান, জিনাত হোসেন ২০১৫ সালে বাবা-মার সঙ্গে নিউইয়র্কে আসে। ম্যানহাটনের হান্টার কলেজের ক্লাস শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশ আমাদের জানিয়েছে ব্রুকলিনের ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত কিছুই জানাতে পারেননি তারা।

ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, ট্রেন স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে ট্রেনে লাইনে কাটা পড়ে মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান জিনাতের বাবা-মা। শোকে স্তব্ধ হওয় উঠেছে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

এক মাসে করোনায় মৃত্যু ১০ হাজার : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নির্বাচনে পেশিশক্তি, কালো টাকার প্রভাব চলবে না: ডা. শফিকুর রহমান

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বরখাস্ত

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২

১৬ বছর পঞ্চগড়সহ পুরো রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়েছে: সারজিস

রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ