Friday , 25 March 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সালমাদের বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
Newsdesk
March 25, 2022 5:11 am
সালমাদের বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া

পুঁজি খুব বেশি নয়। আবার মেয়েদের ক্রিকেটে একদম মামুলিও নয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৩ ওভারে ১৩৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ নারী দল।

রান তাড়ায় নেমে কাঁপছে অস্ট্রেলিয়া। ২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। সালমা খাতুন নিয়েছেন এই উইকেটগুলো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.৩ ওভার শেষে অসিদের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।

ওয়েলিংটনে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটি নেমে এসেছে ৪৩ ওভারে। নারী বিশ্বকাপে কার্টেল ওভারের এই লড়াইয়ে ৬ উইকেটে ১৩৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বেসিন রিজার্ভে বৃষ্টির জন্য সময়মতো ম্যাচটি শুরু হতে পারেনি। যখন মাঠ ঠিকঠাক হয়, তখন ৭ ওভার কমিয়ে দেওয়া হয় দুই দলের ইনিংসে।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরুটা ভালোই ছিল টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন আর শারমিন আক্তার।

১২ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফারজানা হক (৮) সেট হয়ে আউট হন। শারমিন আক্তার ফেরেন ২৪ করে। অধিনায়ক নিগার সুলতানাও ৭ রানের বেশি করতে না পারলে চাপে পড়ে বাংলাদেশ।

৬২ রানে হারায় ৪ উইকেট। তবে পরে রুমানা আহমেদ, লতা মন্ডল আর সালমা খাতুনের ব্যাটে ৬ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। রুমানা করেন ১৫ রান। সালমা অপরাজিত থাকেন ২৩ বলে ১৫ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি ছিল লতা মন্ডলের। তিনিই মূলত টেনে নিয়েছেন দলকে। ৬৩ বলে ২ বাউন্ডারিতে ৩৩ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন এই ব্যাটার।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন অ্যাশলি গার্ডেনার আর জেস জোনাসেন।p

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী, বললেন ‘মানুষ ছি ছি করছে’

‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি: গ্রেপ্তার ৪ জনের ৭ দিনের রিমান্ড

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন ৪ দিনের রিমান্ডে

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ পর্যন্ত কর প্রণোদনা

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

এআইসহ অজানা আরও চ্যালেঞ্জ আছে এবারের নির্বাচনে: সিইসি