Sunday , 17 July 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

প্রতিবেদক
Newsdesk
July 17, 2022 4:14 am
হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব ও মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও শতভাগ সফল হয়েছেন তামিম ইকবাল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

ক্যারিবীয়দের তাদের মাঠেই চুনকামের খবরে যখন তৃপ্তির ঢেকুর তুলছিলেন বাংলাদেশি সমর্থকরা, তখন ফেসবুকে এক পোস্টে সবাইকে চমকে দিলেন তামিম।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি সাবেক হয়ে গেছেন!

তামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর ৪টায় লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

২০২০ সালের মার্চের পর থেকে টি-টোয়েন্টি খেলছেন না তামিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে সরিয়ে নেন তিনি।

এর পর কুড়ি ওভারের ফরম্যাট থেকে ছয় মাসের বিরতিতে যান। সেই বিরতি শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

প্রসঙ্গত দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।

২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তামিমকে। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এর পর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরই মধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাবের আয়নাঘরে স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না: ফখরুল

‘খালেদা জিয়াকে অনন্তকাল মনে রাখবে দেশের মানুষ’

মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

ভ্যাটিকানের বাইরে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস, ৯ দিনের শোক

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষায় বসছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

পল্লবীর যুবদল নেতা হত্যায় ‘বড় আর্থিক লেনদেন’ হয়েছে: র‌্যাব

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেড আই খান পান্না

প্রকৃত পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাঠানোর অভিযোগ, গ্রেপ্তার ৭