Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 3:04 pm

অপরাধচিত্র ডেস্ক: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের তুলনায় কাতারই ইসরায়েলের জন্য বেশি বিপজ্জনক। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছরের নির্বাচনের পর ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন।

শনিবার চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে বেনেট বলেন, ইরানের ক্ষেত্রে সবাই জানে তারা বলে ‘আমরা ইসরায়েলকে ধ্বংস করব।’ কিন্তু কাতার ভিন্নভাবে কাজ করছে।

তিনি অভিযোগ করেন, কাতার ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা বাহিনীকে অর্থায়ন করেছে। এছাড়া তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কাতারের প্রভাব নিয়েও সমালোচনা করেন।

বেনেট আরও অভিযোগ করেন, কাতার ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এ প্রসঙ্গে তিনি কথিত ‘কাতারগেট’ কেলেঙ্কারির উল্লেখ করেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারের ভাবমূর্তি উন্নয়নে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।

তার ভাষায়, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে বিষ ছড়াচ্ছে। তিনি বলেন, কাতারকে এখনো শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করায় দেশটির পক্ষে কাজ করা আইনগতভাবে নিষিদ্ধ নয়, যা তিনি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিকীর হ্যাট্রিক

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত: চিকিৎসক

বিএনপি’র নাম ভাঙিয়ে নতুন সংগঠন করলে ব্যবস্থা নেওয়া হবে : রিজভী

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু আংশিক সচল, শুরু হয়েছে যান চলাচল : রাশিয়া

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু আংশিক সচল, শুরু হয়েছে যান চলাচল : রাশিয়া

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

নিম্ন আদালত মনিটরিংয়ে এবার হাইকোর্টের ১৩ বিচারপতি

‘আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের তদন্ত করছে সরকার’

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

কোরবানির আগে চড়ছে মশলার বাজার

Share via
Copy link