Friday , 31 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নেপালে সাম্প্রদায়িক সংঘাতে মৃত্যুর পর কারফিউ জারি

প্রতিবেদক
Newsdesk
July 31, 2026 7:10 pm

আন্তর্জাতিক ডেস্ক :

নেপালের সিরাহা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ ও প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। দেশটির সুনসারি জেলায় দুই ধর্মীয় সম্প্রদায়ের সংঘর্ষের প্রভাবে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে পড়ে সিরাহার পরিস্থিতি।

বৃহস্পতিবার সেখানে বিক্ষোভকারীরা জ্বলন্ত টায়ার ফেলে সড়ক অবরোধ করে। একই সঙ্গে বিভিন্ন ভবন ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সুনসারিতে দুটি ধর্মীয় অনুষ্ঠান একই সময়ে অনুষ্ঠিত হলে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা রূপ নেয় সহিংস সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতা একে অপরের ওপর হামলা চালায়। যার প্রভাবে সংঘর্ষের ঘটনা ঘটে সিরাহাতেও।

এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এদের মধ্যে একজনের মৃত্যুর কথা বলা হলেও তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে নেপালি সেনাবাহিনী ও পুলিশ। এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link