Thursday , 6 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নাইজেরিয়ায় স্কুলে আগুন, ১৭ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
February 6, 2025 2:09 pm

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু শিক্ষার্থী।

বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার জামফারা প্রদেশের কাওরান নামোদা শহরের ইসলামিক স্কুলটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য কাউরান নামোদা শহরে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলেছিল।

প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া মাহি বিবিসি হাউসাকে জানান, স্কুলের অবস্থান এমন জায়গায় ছিল যে আগুন নেভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।

আগুন লাগার সময় ১০-১৬ বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে।

স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভুয়া ডাক্তার নেই, মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগন

মঙ্গলবার আসবে চূড়ান্ত সিদ্ধান্ত

মঙ্গলবার আসবে চূড়ান্ত সিদ্ধান্ত

চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র : মার্কিন অধ্যাপক

টঙ্গীতে সংঘর্ষের রেশ ঢাকা মেডিক্যালে, নিরাপত্তা জোরদার

দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি :পরিকল্পনা উপদেষ্টা

মুসাব্বির হত্যা: দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল

শিগগিরই বাজারে আসছে ‘পাটের চা’ : পাটমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ধানমন্ডির ৩২ নম্বরে ভাংচুর অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত

আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১৫

চলচ্চিত্র অভিনেতা মুকুল দেব আর নেই, মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা