Wednesday , 11 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাঁচ মাস পর ভারতে ফিরল ‘মিতালী এক্সপ্রেস’

প্রতিবেদক
Newsdesk
December 11, 2024 4:42 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ‘উন্নতির’ আভাস মিলেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরে যায় ‘মিতালী এক্সপ্রেস’।

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন ও ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী সব ট্রেন। তার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের মত গুরুত্বপূর্ণ যাত্রী ও পণ্য পরিবহন ট্রেন রয়েছে।

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে আবার ভারতে এসেছে ‘মিতালী এক্সপ্রেস’। বুধবার কোনো (১১ ডিসেম্বর) যাত্রী ছাড়া ইঞ্জিন ও জীর্ণ ধুলোমাখা খালি বগি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে ট্রেনটি।

বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়েছিল। ৫ আগস্ট যাত্রী নিয়ে ভারত থেকে যাওয়ার পর ভারতীয় রেলের তরফে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা আসায় বাংলাদেশেই আটকে পড়ে ভারতের শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি।

এদিন বাংলাদেশ রেলওয়ের তরফে ইঞ্জিন এসে মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলো হলদিবাড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। সেখান থেকে ভারতীয় ইঞ্জিন ট্রেনটি হলদিবাড়ি স্টেশনের মেইনটেনন্স শেডে ট্রেনটি নিয়ে যায়। তবে, কবে থেকে ঢাকা-কলকাতার মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে তা এখনো অনিশ্চিত।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফার্মগেটে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্ৰেফতার

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৫৪ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

পুলিশের কঠোর পরিশ্রমে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে : আইজিপি

সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন সমর্থন করবে না দল: রিজভী

সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সম্পাদক তাবারুল

রাজনীতিবিদদের হাত ধরেই সফল সংস্কার সম্ভব: তারেক রহমান

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী