Thursday , 8 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

প্রতিবেদক
Newsdesk
October 8, 2026 2:22 pm

আন্তর্জাতিক ডেস্ক : 

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা আক্রমণ জোরদার করেছে সরকারি বাহিনী। আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনীর দাবি, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রণাঙ্গনে চালানো সুনির্দিষ্ট হামলায় এ পর্যন্ত ১ হাজার ৮৬০ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মজিদ আব্দুল্লাহ আল-নুজায়লি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তারা হুথিদের সামরিক অবস্থানগুলোর ওপর বিভিন্ন রণাঙ্গনে ২ হাজার ১৩০টি ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হামলা’ পরিচালনা করেছেন।

২০১৪ সাল থেকে ইরান-সমর্থিত হুথিদের দখলে থাকা রাজধানী সানাসহ সব ভূখণ্ড উদ্ধারের লক্ষ্যে গত রবিবার (৪ অক্টোবর) ‘ডন অব ইয়েমেন’ অভিযানের ঘোষণা দেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-অ্যালিমি।

কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে সংঘাত

সাম্প্রতিক সংঘাত মূলত লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি ও আশপাশের অঞ্চলগুলোতে কেন্দ্রীভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি রপ্তানির ক্ষেত্রে এই রুটটির গুরুত্ব আরো বহুগুণ বেড়ে গেছে। এর আগে গত মাসে হুথিরা মোখা শহর ও প্রণালিটির আশপাশের কিছু এলাকা দখল করে দেয়। এর জবাবে মঙ্গলবার (৬ অক্টোবর) সরকারি অনুগত বাহিনী কৌশলগত এই ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করতে অভিযান শুরু করে।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা

এদিকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের সাদা, হুদায়দা, আল-জাওফ ও মারিব গভর্নরেটে ৮২টি ‍হুথি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে।

জোটের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে- সাদার পাহাড়ি অঞ্চলের ১১টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যোগাযোগ ব্যবস্থা ও অস্ত্রভাণ্ডার।

সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলা

বুধবার (৭ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার জবাবেই মূলত এই সামরিক অভিযান জোরদার করা হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জিএসিএ জানিয়েছে, বিমানবন্দর দুটিতে হুথিদের চালানো ওই হামলায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে কিং খালিদ বিমানবন্দরে একজন নিহত ও আটজন আহত হন। আবহা বিমানবন্দরে দুজন নিহত ও ২৮ জন আহত হন।

সর্বশেষ - জেলার খবর