Friday , 14 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নীরবে চলে গেলেন চিত্রনায়িকা সুনেত্রা

প্রতিবেদক
Newsdesk
June 14, 2024 1:50 pm


বিনোদন ডেস্ক :

আশি ও নব্বইয়ের দশকের সাড়াজাগানো চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত ২৩ এপ্রিল ভারতের কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে জায়েদ খান লিখেছেন, ‘একসময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়ত যে কেউ, তিনি সুনেত্রা। অনেক দিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব।’

সুনেত্রা মূলত ওপার বাংলার অভিনেত্রী। ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল এই অভিনেত্রীর। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই অভিনেত্রী চিত্রনায়ক জসীম, ফারুক, সোহেল রানা, আলমগীর, ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, নাদিম (পাকিস্তান), মান্নাদের বিপরীতে অভিনয় করে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।

সুনেত্রার দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘বোনের মতো বোন’, ‘যোগাযোগ’, ‘ভুল বিচার’, ‘সাজানো বাগান’, ‘শুকতারা’, ‘সুখের স্বপ্ন’, ‘রাজা জনি’, ‘বাদশা ভাই’, ‘ছোবল’, ‘ভাই আমার ভাই’, ‘দুঃখিনী মা’, ‘নাচে নাগিন’, ‘সর্পরাণী’, ‘বিক্রম’, ‘লায়লা আমার লায়লা’, ‘শিমুল পারুল’, ‘ভাবীর সংসার’, ‘আমার সংসার’, ‘ধনরত্ন’, ‘নির্দয়’, ‘সাধনা’ ও ‘আলাল দুলাল’।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাঁচানো গেল না মাগুরার সেই শিশুকে

ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ

সিলেটের ডিসি হলেন সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

নির্বাচন ‘জমে না ওঠায়’ সরকার দিশেহারা: রিজভী

বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার: প্রেস সচিব

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

‘ছেলের আন্দোলনে অংশগ্রহণের জেরে’ বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে চীনের কাছে আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত