Wednesday , 12 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

প্রতিবেদক
Newsdesk
February 12, 2025 7:02 pm

নিউজ ডেস্ক :

এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। চিকিৎসকরা খালেদার জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডা. জাহিদ আরো বলেন, “সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে। মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তারা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।”

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “এখানকার চিকিৎসকরা যেদিন তাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন তিনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন তখনই তিনি দেশে ফিরবেন।”

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে

মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় থাকবে পুলিশ

৩০ জুনের মধ্যে টেশিসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ পলকের

গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক গভর্নরসহ ২৫ জনের নামে লকার খুঁজে পায়নি দুদক

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর

বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সৌদি আরবে পৌঁছেছেন ৪০,৫৯০ বাংলাদেশি হজযাত্রী

ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর