বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপির রাজনীতি নিষিদ্ধের চিন্তা নেই: কাদের

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিলেও দলটির রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনো চিন্তা করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের কর্মকাণ্ডে বারবার প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। আন্তর্জাতিকভাবেও চিহ্নিত হয়েছে।’

বিএনপি মহাসচিবের জামিন এবং দলটির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অতীতেও তারা বেগবান হতে গিয়ে গভীর খাদে পড়ে গেছে। তারা আবার কবে আন্দোলন চাঙা করবে, সেটি অনিশ্চিত। তবে আওয়ামী লীগ বিএনপি’র আন্দোলন মোকাবিলা করতে আওয়ামী লীগ সার্বক্ষণিক প্রস্তুত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আদালত যদি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেয়, দিবে। এক্ষেত্রে আওয়ামী লীগের কোন মন্তব্য নেই।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

বিএনপি মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে

ছুটির দিনে সরব বইমেলা, ছড়াচ্ছে উচ্ছ্বাস

দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে দুদকের মামলা

প্রযুক্তির সহায়তায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যক্রম বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় সরকারি কর্মচারীদের বাধা নেই: আলী রীয়াজ

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন