Saturday , 25 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রতিবেদক
Newsdesk
January 25, 2025 5:09 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হাবিল আলী (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। আহত যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে হাবিলকে গুলি করা হয়।

হাবিল আলী ওই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে।

আহত হাবিলের ভাবি সুলেখা খাতুন দাবি করেছেন, শনিবার ভোরে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎ করে বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। হাবিলের বুকে গুলি লাগে। তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কাউসার হাসান বলেছেন, “সকাল ৭টার দিকে বিএসএফের গুলিতে এক জন আহত হয়ে আমাদের হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে রামেক হাসপাতালে রেফার করা হয়েছে। হাবিলের বুকে গুলি লেগেছে।”

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, হাবিল চিহ্নিত মাদক কারবারি। বিএসএফের গুলিতে আহত হয়ে তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই: নাহিদ

বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

ভোটার তালিকা হালনাগাদের পরই নির্বাচন: ধর্ম উপদেষ্টা

‘যেখানে জনগণের অংশগ্রহণই নেই, সেখানে কিসের আচরণবিধি লঙ্ঘন’

শরীয়তপুরে ৩ সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা, প্রতিবাদে হুমকি ‘তোমরা লেখবা, আমরা পিডামু’

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে গেছে ১১ ডিগ্রিতে

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগও পিএসসির মাধ্যমে: জনপ্রশাসন মন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী

শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী