Friday , 11 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নিখোঁজের তিনদিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
September 11, 2026 2:36 pm

নিজস্ব প্রতিবেদক :

নিখোঁজের তিন দিন পর রাজধানীর লালবাগ থেকে শেখ ওয়াসিম রনি (৪৭) নামে এক ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ব্যবসায়ীক বন্ধু মাসুমকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোরে লালবাগের বিসি দাস স্ট্রিটের পাঁচতলা একটি ভবনের নিচতলার পাশে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত শেখ ওয়াসিম রনির বাসা খিলগাঁওয়ের শেখদী এলাকায়।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান জানান, ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি তিন আগে নিখোঁজ হন। তার ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে নেমে নিখোঁজ শেখ ওয়াসিম রনির মোবাইলের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিডি করার সময় মাসুম থানায় এসেছিলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায় তিনি শিকার করেন, তার কাছে শেখ ওয়াসিম রনি তিন লাখ টাকা পেতেন। ওই টাকার জন্য চাপ দিতেন। তাই টাকা দেয়ার কথা বলে বাসায় নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর বাসার নিচের ফাঁকা স্থানে দুই ভবনের ফাঁকে বালু ও মাটি চাপা দিয়ে রাখেন।

তিনি আরও জানান, মাসুমের দেওয়া তথ্যানুযায়ী সেখান গিয়ে বালু ও মাটি খুঁড়ে রনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

জলদস্যুতা জীবনে কখনও শান্তি ফিরিয়ে আনবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থীকে হত্যা, সেই ফারাবী গ্রেপ্তার

কলকাতার আদালতে পিকে হালদারের বিচার শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও ৬ মাস অপেক্ষা করতে হবে : অর্থমন্ত্রী

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫৩ কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন

হরিদাস চন্দ্রের রিমান্ড শুনানিতে যেসব বিষয় উঠে এল

জুলাই ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যেই: মাহফুজ আলম