Thursday , 8 January 2026 |
শিরোনাম:

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী সামারি ডাকাতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২ জন

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

ঠাকুরগাঁও সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বিদায়, নবাগত রাশেদুজ্জামানকে বরণ

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

রাজশাহী আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীর ওপর হামলা, বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার ও বার এসোসিয়েশনের তীব্র নিন্দা

ফুলপুরে শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে, পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন —–

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন: ৬ জেলার ক্রেতাদের উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর

প্রতিবেদক
Newsdesk
January 8, 2026 10:39 pm

নিজস্ব প্রতিবেদক : 

দেশজুড়ে চলছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এর অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরণের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছে ওয়ালটন কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ওয়ালটন পণ্য কিনে ফ্রি পণ্য উপহারপ্রাপ্ত অসংখ্য ক্রেতাদের মধ্য থেকে ৯ ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে সাইড বাই সাইড ফ্রিজ, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ উপহারের বিভিন্ন পণ্য তুলে দেয়া হয়।

উপহারপ্রাপ্তদের ক্রেতারা হচ্ছেন: রাজধানী ঢাকার শাহজাদপুরের মো. সৌরভ, রংপুর নগরীর হারাগাছ এলাকার আব্দুল আজিজ ও কামাল খাসনা এলাকার তরুণী সৃষ্টি আক্তার, সিলেটের সুলতানা বেগম, মো. জাকারিয়া এবং লিটন মিয়া, যশোর সদরের ভুমদিয়ার কবির উদ্দীন, মাগুরার রণজিৎ বিশ্বাস এবং দৌলতপুর কুষ্টিয়ার রুহুল আমীন।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ সংশ্লিষ্ট জেলায় আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে ক্রেতাদের হাতে উপহারের ফ্রি ফ্রিজ, স্মার্ট টিভি, ওভেনসহ বিভিন্ন ধরণের পণ্য তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত ক্রেতারা।

একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত ওইসব হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের কর্মকর্তগণ।

চিত্রনায়ক আমিন খান জানান, ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা। ওয়ালটন গ্রাহকদের দেয়া কথা রাখে তার প্রমাণ এই উপহার হস্তান্তর অনুষ্ঠান।

সবাইকে দেশীয় ব্র্যান্ডের পণ্য ক্রয়ের আহবান জানিয়ে আমিন খান বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই দেশে উৎপাদিত পণ্য কিনবেন। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন পণ্য গুণগত মানে সেরা। তাই দেশের গন্ডি পেরিয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ৫০টিরও বেশি দেশে।

উল্লেখ্য, ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরণের পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার। ওয়ালটন পণ্যের ক্রেতারা চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের এই সুবিধা পাবেন।

সর্বশেষ - জেলার খবর