শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার 

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৪, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতি‌বেদক :

দেশের বাজারে ফের সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়া‌নো হ‌য়ে‌ছে সোনার দাম।

আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকায় কেনাবেচা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শেয়ার বাজারে বড় দরপতন, ডিএসইর সূচক ৪ বছরের সর্বনিম্নে

আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা

রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিখোঁজ ১৭৬

অতিঃ জেলা ও দায়রা জজ মোঃ আব্বাস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ

বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর অভিযোগ না নেওয়া ওসি প্রত্যাহার

শিগগিরই জুলাই সনদ বাস্তবায়নে ‘মনঃপূত’ সিদ্ধান্ত: আসিফ নজরুল

কানাডায় আগের স্বামীর কাছে ইভা, সৌরভকে বাসায় ডেকে ৪ টুকরো

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫

নিক্সন-তারিন দম্পতির ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন