Tuesday , 20 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কারাগারে গায়ক নোবেল

প্রতিবেদক
Newsdesk
May 20, 2025 6:52 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ডেমরা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ।

এর আগে গতকাল সোমবার (১৯ মে) দিনগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় জানান, নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। নোবেলের সঙ্গে ভিকটিমের মাঝেমধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল ভুক্তভোগীর সঙ্গে মোহাম্মদপুর গিয়ে দেখা করেন এবং নোবেলের ডেমরার বাসার স্টুডিও দেখানোর উদ্দেশে বাসায় নিয়ে এসে আরও ২/৩ জন অজ্ঞাতপরিচয় সহযোগীর সহায়তায় বাসায় আটক রাখেন।

ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলেন, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ১৯ মে পর্যন্ত ভুক্তভোগীকে নোবেলের বাসায় আটক রাখেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীকে নোবেলের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর মাধ্যমে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে। ৯৯৯ এর কলের সূত্রে সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের সঙ্গে ‘যৌথ খাদ্য বিতরণ’ নিয়ে চীনা দূতাবাসের প্রতিবাদ

আয়ানের মৃত্যু: হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে এলেন বাপ্পা

সচিবের সঙ্গে দুর্ব্যবহারের জেরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

গণতান্ত্রিক ব্যবস্থায় ফ্যাসিস্টদের কোনো স্থান নেই: ড. ইউনূস

২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে মাহেরীন

Share via
Copy link