Wednesday , 27 July 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
July 27, 2022 8:33 am
শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় জড়িত ৩ জন গ্রেফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

আজবাহার আলী শেখ বলেন, বুলবুল হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে কামরুল আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা থানায় পুলিশের হেফাজতে আছে। তাদের নিকট থেকে বুলবুল হত্যায় ব্যবহৃত ছুরি ও বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত তিনজন হলেন- কামরুল আহমেদ (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)। তাদের সবার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিলারগাঁও এলাকায়। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি বলে জানা যায়।

হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক কামরুল ইসলামের টিলাগাঁওয়ের বাড়ি থেকে বুধবার সকালে মোবাইল এবং ওই ছুরিটি উদ্ধার করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ফের বাড়লো

বিটিভি ভবনে আগুন: বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

‘বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বিএনপি নেতারা’

আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি

সাংবাদিক ভাইদের জীবনের নিরাপত্তা কে দিবে, প্রশ্ন তমা মির্জার

মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালাল ইউক্রেন