Thursday , 6 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

তনু হত্যা: সাবেক সেনাসদস্যের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
August 6, 2026 8:56 pm

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট নিম্ন আদালত। ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চেম্বার আদালতের আদেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে।

আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রোববার চেম্বার বিচারক তারিখ নির্ধারণ করেছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

প্রসঙ্গত, এই বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ২ অগাস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বেঞ্চ।

হাইকোর্টের ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান হাফিজুর। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রচারের পর আজ এই নির্দেশনা এল।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন এবং সেনানিবাসের একটি বাসায় প্রাইভেট পড়াতে যেতেন।

সেই বাসার পাশে একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পুলিশের ধারণা করছিল।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link