Monday , 24 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নতুন মামলায় গ্রেফতার কামরুল, আতিকুল ও কামাল মজুমদার

প্রতিবেদক
Newsdesk
March 24, 2025 4:21 pm

নিজস্ব প্রতিবেদক :

কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়। আর বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

ছাত্র-জনতার আন্দোলন রুখতে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

তাদের মধ্যে কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়। আর বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (২৪ মার্চ) আওয়ামী লীগের এ তিন নেতাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা এবং গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত