Sunday , 15 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর

প্রতিবেদক
Newsdesk
December 15, 2024 5:13 pm

স্পোর্টস ডেস্ক :

দুই ম্যাচের টেস্ট সিরিজ সমতায় শেষ করার পর ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সৌম্য বলেন, আমরা তিন বিভাগে ভালো পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারবো।

হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করতে পারে বাংলাদেশ।

টেস্ট সিরিজের শেষ ম্যাচের জয়ে, ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে আত্মসমর্পন করে টাইগাররা। তিন ম্যাচই হেরে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ২৯৪, দ্বিতীয় ম্যাচে ২২৭ ও তৃতীয় ম্যাচে ৩২১ রান করে পরাজিত হয় বাংলাদেশ।

তবে টি-টোযেন্টি সিরিজে দলগত পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সম্ভব বলে মনে করেন সৌম্য। তিনি বলেন, ‘কোনটা বড় কিংবা কোনটা ছোট দল সেটা থেকে বড় কথা হচ্ছে- কোন দল ২০টা ওভার ভালো খেলবে, কোনটা ৪০ ওভার ভালো খেলবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে পারলে, দল হিসেবে খেলতে পারলে আমরা তাদের সহজেই হারাতে পারবো বলে আশা করি।’

টি-টোয়েন্টিতে অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান সৌম্য। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। সেটা থেকে আমাদের দিকে মনোযোগ দিতে হবে। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো।’

ওয়ানডেতে বোলাররা ভালো করতে না পারলেও, ব্যাটারদের ভালো পারফরমেন্সের কথা মনে করিয়ে দেন সৌম্য। টি-টোয়েন্টিতেও ব্যাটাররা পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি, ‘আমরা ওয়ানডেতে সবসময় ভালো খেলে আসছিলাম। কিন্তু সর্বশেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে ভালো বিষয় হচ্ছে, আমরা ব্যাটাররা তিনশ রান করেছি। এটা খুবই ভালো দিক। আমাদের বোলাররা সব সময় ভালো করে আসছিল। এই সিরিজটাতে তারা কিছুটা স্ট্রাগল করেছে। আশা করি তারা সামনে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। পাশাপাশি ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করেছে বলেই ওয়ানডেতে আমরা তিনশ রান করেছি। ব্যাটা বোলাদের মিলে ভাল করতে হবে।’

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোল নিয়ে যা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পপ তারকা শাকিরার বিচার শুরুর নির্দেশ

আমেরিকা ও যুক্তরাজ্য নির্বাচনের প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার পতন হলেও শাসনব্যবস্থার পরিবর্তন হয়নি: বাম মোর্চা

হাইকোর্টের রায় : নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার বঞ্চিত করা যাবে না

প্রধানমন্ত্রী আগামীকাল রেমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়া পরিদর্শন করবেন

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

পাঁচবিবির আবু হোসাইন হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের ফাঁসি

উপকূল অতিক্রম করে দুর্বল ঘূর্ণিঝড় মিধিলি, কমল সতর্ক সংকেত

গাইবান্ধায় আ’লীগ নেতা প্রিন্স গ্রেপ্তার