Friday , 24 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল

প্রতিবেদক
Newsdesk
October 24, 2025 7:29 pm

স্পোর্টস ডেস্ক :

হাতের কবজির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের শেষ তিন ম্যাচের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর আগে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছিল। প্রথম দুই ম্যাচের দলে না থাকলেও, সিরিজের শেষ তিন ম্যাচের দলে রাখা হয়েছে ম্যাক্সিকে।

চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেটে অনুশীলনের সময়ে কবজিতে চোট পান ম্যাক্সওয়েল। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের পাশাপাশি শেষ তিন ম্যাচের জন্য দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেসার মাহলি বিয়ার্ডম্যান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই ২০ বছর বয়সি পেসার।

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন জশ ফিলিপ।

আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট (প্রথম তিন ম্যাচ), জ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশিষ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজেলউড (প্রথম দুই ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ তিন ম্যাচ), ট্রাভিস হেড, জশ ফিলিপ (উইকেটরক্ষক), মাহলি বিয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও এডাম জ্যাম্পা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদকের সাথে কোন আপোষ নেই: পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাঈদ

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করুন : দলীয় নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী

কোটি টাকার সড়ক: দুর্ভোগ কমেনি জলাবদ্ধতায়

ভারত থেকে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আসবে

ফের সচিবালয়ের সামনে অবস্থানে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা

রাজধানীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

পোশাক কারখানায় নাশকতার উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার

রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, লাশ উদ্ধার