Sunday , 24 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 24, 2025 6:33 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুন্ডে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব। দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে এ ধরণের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজ মিলনায়তনে বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন- দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এ রকম কোন চেষ্টা সরকার করতে দেবে না। দেশে বর্তমানে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সারাদেশের ওয়াকফ সম্পত্তি উদ্ধারে সরকার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে বেশকিছু বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

এছাড়া সরকার খরচ কমাতে জাহাজে করে হজ্বযাত্রীদের পরিবহনের সিদ্ধান্ত নিলেও বড় কোন জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বলে জানান ধর্ম উপদেষ্টা। জাহাজে করে হজ্বযাত্রীদের আনা নেওয়া করা গেলে ৪০ শতাংশ খরচ কমে যাবে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত: প্রণয় ভার্মা

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: বিজিবি প্রধান

দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

একনেকে ছয় হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

দুর্নীতির অভিযোগ : স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা