Saturday , 18 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

প্রতিবেদক
Newsdesk
July 18, 2026 1:11 pm

অপরাধচিত্র প্রতিনিধি (নরসিংদী): এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি নায়েবে আমির প্রফেসর মিয়া গোলাম পরওয়ার।
১৭ জুলাই শুক্রবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দলটির সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, জেনেভা কনভেনশন আইন, বন্দি বিনিময় আইন, সমস্ত কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদ-প্রাপ্ত আসামিকে সকল প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য আরাম-আয়েশে দিল্লিতে থাকার সুযোগ করে দিচ্ছে। আমি মনে করি, আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে, ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে না।
গোলাম পরওয়ার বলেন, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে তারাই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণের চাওয়া অনুযায়ী আমরা এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছি। তবে যতটা হুমকি-ধামকি তারা দিচ্ছেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। আমরা টের পাচ্ছি জনগণ এখনও সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে। এই ফ্যাসিবাদী শক্তিকে এই দেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। র‌্যাব পুলিশ, সেনাবাহিনী, আধিপত্যবাদী শক্তির সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে এই জনগণই কিন্তু ফ্যাসিবাদের এই রানীকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তারা এ দেশে কিন্তু এখনও আছে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না, তারা চায় সংশোধন। অথচ বিএনপি যে ৩১ দফার কথা বারবার বলে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার এক নম্বর দফা পড়ে দেখবেন। আপনি গুগলে সার্চ দেন, পাবেন। ৩১ দফার এক নম্বরে বিএনপি স্বীকার করেছিল যে, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব। কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করলো না, অঙ্গীকার ভঙ্গ করল।
তিনি আরও বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানের সেই সংস্কারটা করা। তাহলেই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।
গোলাম পরওয়ার আরো বলেন, নতুন গঠিত সরকার আসার পর কয়েক মাসে দেশে অসংখ্য জনদুর্ভোগ চলছে। অসহনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, নির্যাতন, শিশু ধর্ষনসহ বন্যা কবলিত মানুষের দুর্ভোগ, তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না। তাদের উদ্ধার, পুনর্বাসনের তেমন কোনো সরকারি পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও সমালোচনা করেন তিনি।
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভুঁইয়ার সভাপতিত্বে সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ অন্যান্যরা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত ‘কুইক রেসপন্স টিম’

সাবেক এমপি আবুল হাশেম খান মারা গেছেন

শাপলা চত্বর হত্যাকাণ্ড : শেখ হাসিনা, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

রিটার্ন দাখিলের সময় আরও বাড়লো

সিলেটে নিষেধাজ্ঞার কবলে বিএনপির সমাবেশস্থল

নেত্রকোণায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই : আইজিপি

Share via
Copy link