মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মানিক মিয়ার অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১২

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৫, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্পিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে তাৎক্ষণিত অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান।

তিনি বলতে থাকেন, স্পিকারের তারে আগুন ধরে গেছে। আয়োজকরা বিষয়টি দেখুন।

বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইলেকট্রিক তারের সঙ্গে পেঁচিয়ে বেলুনে আগুন ধরেছিল। কয়েকজন আহত হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেলুন-আগুন সরিয়ে ফেলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ উড়ানো হয় হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরপত্নী লায়লার আবেদন

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

সিটি-বায়ার্নের হারের রাতে পিএসজি-আর্সেনালের জয়

আয়ানের মৃত্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট আইওয়াশ : হাইকোর্ট

জনগণকে সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান

চা পাতার সঙ্গে কুরিয়ারে এলো গাঁজা

গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

সিদ্ধিরগঞ্জে তিন তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫