Tuesday , 11 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মৃত্যু সনদ নিতে ঘুস, গণশুনানিতে কাঁদলেন নাগরিক

প্রতিবেদক
Newsdesk
March 11, 2025 8:32 pm

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষকের মৃত্যু সনদের জন্য সাত হাজার টাকা ঘুস দিতে হয়েছে। এছাড়া জন্মনিবন্ধনসহ নানা কাজেও দিতে হয় উৎকোচ। সিটি করপোরেশনকে নিয়মিত রাজস্ব দেন তবুও পান না কাঙ্ক্ষিত সেবা। এমন বঞ্চনার কথা বলতে গিয়ে কাঁদলেন সাত্তার চৌধুরী নামের এক ব্যক্তি।

নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মঙ্গলবার গণশুনানির আয়োজন করে ডিএনসিসি। সেখানেই কথা বলতে গিয়ে কাঁদেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার চৌধুরী। মোল্লারটেক, ইরাশাল এবং আজমপুর নিয়ে গঠিত ৫০ নম্বর ওয়ার্ড ২০১৮ সালে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয়।

মঙ্গলবারের গণশানিতে স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির নেতা, পাড়া মহল্লাভিত্তিক সোসাইটি নেতা এবং যুবক, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় লোকজন অংশ নেন।

তারা রাস্তাঘাট, খেলার মাঠ-পার্ক, জলাবদ্ধতা, মশার উপদ্রব, সড়কবাতি না থাকা, জন্ম ও মৃত্যু সনদ নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন ডিএনসিসির কর্মকর্তাদের কাছে।

আবদুর সাত্তার চৌধুরী বলেন, ফি নিয়ে একটি জটিলতার কারণে তিন বছর ধরে ট্রেড লাইসেন্স করাতে পারছেন না তিনি। এ বিষয়ে আঞ্চলিক অফিস থেকে কোনো সহযোগিতাও পাচ্ছেন না।

তিনি অভিযোগ করেন, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ নিতে চরম হয়রানির শিকার হতে হয় মানুষকে।

সম্প্রতি আমার স্কুলের শিক্ষক মারা গেছেন। সেখানে মৃত্যু সনদ আনতে গিয়ে আমাকে সাত হাজার টাকা ঘুস দিতে হয়েছে। জন্মনিবন্ধন করাতে গেলে ফি লেখা আছে ৫০ টাকা বা ১০০ টাকা। কিন্তু আপনি যান, দেখবেন আপনার কাছে ২০০, ৩০০ টাকা চেয়ে বসে থাকে। এসব কথা বলতে গিয়ে এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি।

৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল হক অভিযোগ করেন, সিটি করপোরেশনের কর্মচারীদের কারণে হোল্ডিং ট্যাক্স আদায় হচ্ছে কম।

হোল্ডিং ট্যাক্স ঠিকমতো আসছে না, এর মূল কারণ ঘুস বাণিজ্য। এটা বাংলাদেশের একটা মহা সমস্যা। ঘুস বাণিজ্যের কারণে আমরা ট্যাক্স দিচ্ছি না। দেখা গেছে ৩ লাখ টাকার ট্যাক্স ৫০ হাজার টাকা ঘুস দিলে ১ লাখ ২০ হাজার করে দিচ্ছে।

৪৩ নম্বর ওয়ার্ডের তলনা এলাকার বাসিন্দা আবু সাঈদ মিয়া গণশুনানিতে বলেন, ওয়ার্ডের বাসিন্দা হিসেবে তারা ২০১৮ সাল থেকে সিটি করপোরেশনকে কর দিচ্ছেন। কিন্তু সেবা পাচ্ছেন না। ২০১৮ সাল থেকে আমরা সিটি করপোরেশনে, এখন ২০২৫ সাল চলে। সিটি করপোরেশন ১৮টি ওয়ার্ডে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পেরেছে? ট্যাক্স নিচ্ছেন কিন্তু আমাদের কী সেবা দিচ্ছেন?

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

সংখ্যায় নয়, ভালো চিকিৎসক হওয়ার দিকে জোর দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা

নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা আছে, সব ভয় কেটে যাবে: সিইসি

লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী

কুড়িগ্রামে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর বইছে দুধকুমার

‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার এখনই সময়: ইরানি প্রেসিডেন্ট

বিদেশে পাঠানোর নামে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

বান্দরবানে দুই কেএনএফ সদস্য গুলিতে নিহত